1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫২ am

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের নাম বাদশা (২২)। তিনি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মো. রফিকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, রাত সাড়ে ১১টার দিকে নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার সীমান্ত পিলার ৩এস ও ৪এস পিলারের মধ্য দিয়ে মাদক চোরাচালানি করছিলেন বাদশা এবং তার সহযোগীরা। এ সময় ভারতের সবদেলপুর বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদশা মারা যান।

এদিকে রোববার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ কাঁটাতারের বেড়াসংলগ্ন বাংলাদেশ প্রান্তে একটি গর্তে পড়েছিল এবং ভারতীয় ভখণ্ড থেকে বিএসএফ সদস্যদের লাশটি পাহারা দিতে দেখা গেছে।

এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ