1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
স্বায়ত্তশাসন লাভ করেছে সুপ্রিম কোর্ট, গঠন হচ্ছে বাণিজ্যিক আদালত : প্রধান বিচারপতি জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেট বন্ডের উদ্বোধন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের জন্য হেলথ কার্ড চালু করা হবে: ব্যারিস্টার কায়সার কামাল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ ৭:০৯ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে মনোনয়ন প্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপি জনগণের দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দলটি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে জনগণের রায় অনুযায়ী ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য হেলথ কার্ড চালু করা হবে।

শনিবার লেংগুড়া স্কুল এন্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির চলাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনী এলাকার কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলায় এ পর্যন্ত ৭টি ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির আয়োজন করা হয়েছে যার মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন।

তারই ধারাবাহিকতায় দুঃস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের।

শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া স্কুল ও কলেজ মাঠে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

যেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার প্রায় ৫ হাজার চিকিৎসা প্রত্যাশী জনসাধারণ। যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে আগত ৮০ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

এ মেডিকেল ক্যাম্পে চক্ষু, অর্থোপেডিক্স, ‌নেফ্রোলজি, নাক কান গলা, কার্ডিওলজি, মেডিসিন, নিউরো মেডিসিন, চর্ম ও যৌন, বক্ষব্যাধি, শিশু রোগ, গাইনি ও অবস্ বিভাগসহ মোট ১১টি বুথে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা এবং ঔষধ দেয়া হয়েছে।

বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেয়ে উচ্ছ্বাসিত ও আনন্দিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রোগী ও তাদের স্বজনরা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ