
নেত্রকোনা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা উপজেলা বিএনপির উদ্যোগে বণার্ঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের বারহাট্রা রোড থেকে উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কালেক্টরেট মাঠে এসে শেষ হয়।
র্যালী শেষে, বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল,শ্রমিকদল,কৃষকদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে পুরাতন কালেক্টরেট মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আশরাফ উদ্দিন খান,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুল হক,জেলা বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদার,ইসলাম উদ্দিন খান চঞ্চল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু,সাবেক যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, পৌর বিএনপির সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা যুবদলের সাবেক নেতা মনি চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামসুল হুদা শামীম প্রমুখ।