
যুব উন্নয়ন অধিদপ্তর,নেত্রকোনা জেলা কার্যালয় পরিচালিত বিউটিফিকেশন ও যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের যাতায়াত ভাতা বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।
যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোনার উপ- পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো- অর্ডিনেটর সালাহ উদ্দিন আহমেদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন