1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা হঠাৎ বিভ্রাটে বিপাকে ফেসবুক ব্যবহারকারীরা পল্লবীর প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে: আমিনুল হক দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ১২ দেশে ভূমিকম্প তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, শেখ হাসিনাসহ আসামি ৪১ জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি : খায়রুল কবির খোকন বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি

বায়ার্নের কাছে হার, চাকরি হারাতে হলো বার্সা কোচের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ৫:৩৪ pm

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনার ভূমিকাঁপানো হারের পর কিকে সেতিয়েনের চাকরি যাওয়া অবধারিতই ছিল। সোমবার রাতে এলো ঘোষণাও। ৬১ বছর বয়সী কোচকে ছাঁটাই করেছে কাতালানরা।

সেতিয়েনের জায়গায় ন্যু ক্যাম্পে মেসি-পিকেদের ডাগআউটে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ রোনাল্ড কোম্যানকে বসানোর সিদ্ধান্ত হয়ে গেছে বলেও স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে।

লিসবনে চ্যাম্পিয়ন্স লিগে লজ্জার রেকর্ড গড়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বার্সেলোনার হারের ধাক্কায় যে সেতিয়েন কাটা পড়বেন, সেটা ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ জানানোর কয়েকঘণ্টা পরই ঘোষণা এলো কোচ বরখাস্তের।

বছরের শুরুতে তখনকার কোচ আর্নেস্টো ভালভার্দেকে ছাঁটাইয়ের পর সেতিয়েনের কাঁধে দায়িত্ব সঁপে দিয়েছিল বার্সা। ২০২২ সালের জুন পর্যন্ত থাকা চুক্তির অনেক আগেই বিদায় করা হল কোনো ট্রফি এনে দিতে না পারা কিকেকে।

শিরোপাহীন মৌসুম কাটানোর পর দল পুনর্গঠনের শুরুতে ৫৭ বছর বয়সী কোম্যানের উপর আস্থা রাখতে যাচ্ছে বার্সা। যিনি বার্সাকে প্রথমবার ইউরোপসেরা হওয়ার স্বাদ পাইয়ে দিয়েছিলেন। ১৯৯২ সালের চ্যাম্পিয়ন্স লিগে, ফাইনালে ফ্রি-কিকে দারুণ এক গোলে শিরোপা জেতানো ডাচম্যানের কাঁধে চাপতে যাচ্ছে ঘুরে দাঁড়ানোর গুরুভার।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ