1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ আছে: তথ্যমন্ত্রী ফিটনেসবিহীন যান ও দূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ইলিশের বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে ঝুঁকিতে পোলট্রি খাত স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী চায় ইসি উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ বাংলাদেশের কাশিমপুর মহিলা কারাগারের ৩ তত্ত্বাবধায়ক ও ৪ কারারক্ষী বরখাস্ত
পায়ু পথে ইয়াবা বহন

বালিয়াডাঙ্গীতে ২ জন আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ১১:৩৭ am

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি নৈশ কোচে অভিযান চালিয়ে ৩২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করেছে পুলিশ। তারা পায়ু পথে ইয়াবা বহন করছিলেন।

বুধবার (২৬ আগস্ট) উপজেলার চৌরাস্তা মোড় থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকরা বেলসাড়া গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৮) ও একই গ্রামের আনসারুল হকের ছেলে তরিকুল ইসলাম (২০)।

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম আতিক বলেন, চট্টগ্রাম থেকে দু’জন পায়ু পথে ইয়াবা নিয়ে বাসে করে বালিয়াডাঙ্গী আসছিলেন। খবর পেয়ে বালিয়াডাঙ্গীর চৌরাস্তা মোড়ে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়। সেখানে চট্টগ্রাম থেকে আসা একটি নৈশ কোচে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মিজানুর রহমান ও তরিকুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা পায়ু পথে ইয়াবা বহন করছে বলে জানান।

তিনি আরো জানান, পরে চিকিৎসকের সহায়তায় তাদের পায়ুপথ থেকে সাতটি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। যাতে ৩২৮০ পিস ইয়াবা ছিল। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ