1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ৭:২৩ pm

বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ চান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে এবং দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নতির জন্য পদক্ষেপ নিয়েছে।

এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস মঙ্গলবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা একথা বলেন।

অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে স্টিভেন কোবোস বলেন, এটি বাংলাদেশে তাদের ব্যবসায়িক আস্থা বাড়াবে।

তিনি মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে আমেরিকান কোম্পানিগুলোর বাংলাদেশে অনেক আগ্রহ দেখা দিয়েছে। তিনি আরও বলেন, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যসহ কিছু শীর্ষ মার্কিন কোম্পানি বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত।

এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট বলেন, তার কোম্পানি বাংলাদেশে জ্বালানি খাতে এবং ডিকার্বোনাইজেশনে আরও বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। তিনি বলেন, কোম্পানিটি বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মসৃণ সরবরাহ বাড়াতে এবং নিশ্চিত করতে চায়।

এক্সেলরেটের বর্তমানে বাংলাদেশে দুটি অফশোর ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিটে বিনিয়োগ রয়েছে। কোম্পানিটি ১.১ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে, যা দেশের দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪ শতাংশ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যিনি সম্প্রতি এক্সেলরেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন। এছাড়া কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওং এবং র‌্যামন ওয়াংডি ও কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং জ্বালানি সচিব সাইফুল ইসলাম।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ