1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, ঢাকায় ফিরতে উচ্ছ্বসিত নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ১২:০৪ pm

বাংলাদেশের সঙ্গে নিজের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের পরিচয়ের কথা তুলে ধরে ঢাকায় ফিরে আসার আনন্দ প্রকাশ করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, যে দেশটির সঙ্গে তিনি গভীরভাবে পরিচিত, সেই বাংলাদেশে পুনরায় দায়িত্ব নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। শপথগ্রহণ শেষে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক বার্তায় তাকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করে।
ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দক্ষ ও শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে চান। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত লক্ষ্য বাস্তবায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রতিদিন নিরলস পরিশ্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন আগামী ১২ জানুয়ারি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। ট্রাম্প প্রশাসনের মনোনীত এই কূটনীতিক ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন, যা বাংলাদেশ সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।

উল্লেখ্য, ঢাকায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ