1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বর্তমান সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে : প্রতিমন্ত্রী জাকির হোসেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ৪:৪৭ pm

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন বলেছেন, শেখ হাসিনা সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের উন্নয়নের জন্য সরকার সর্বদা কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে কৃষক বাঁচলে, এ দেশ বাঁচবে। এরই ধারাবাহিকতায় ন্যায্য মূল্যে সঠিক সময়ে কৃষকের কাছ থেকে ধান ও গম ক্রয় করছে সরকার। কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসাবে বীজ, সার, নগদ অর্থ ও কৃষি খাতে ব্যয় কমানোর জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। অথচ বিএনপি সরকারের সময় এ সার নিতে গিয়ে সারা দেশে ১৮জন কৃষক পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার ৬টি ইউনিয়নের ২০০ কৃষকের মাঝে আমনের চারা, মাসকলাইয়ের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধনকালে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালুসহ কৃষক প্রতিনিধিরা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ