1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বরিশাল শের-ই বাংলা মেডিকেলের প্রিজন সেলে দুই কয়েদির মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ৪:২১ pm

ভোলা জেলার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদি বরিশাল শের-ই বাংলা মেডিকেলের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম কাঞ্চন পাটোয়ারীর (৮১)।

দণ্ড ঘোষিত হওয়ার ১৫ দিনের ব্যবধানে সোমবার রাত ৮টায় মারা যান তিনি। কাঞ্চন পাটোয়ারী ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষন থানার জাহানপুর গ্রামের বাসিন্দা।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক জানান, গত ১৭ নভেম্বর কাঞ্চন পাটোয়ারীকে ভোলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১৫ নভেম্বর ভোলার আদালত একটি হত্যা মামলায় কাঞ্চন পাটোয়ারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
বরিশাল কারাগারে আনার পর থেকেই কাঞ্চন পাটোয়ারী শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় গত শনিবার তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের প্রিজন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে কাঞ্চন পাটোয়ারীর মৃত্যু হয় বলে জানান তিনি।

শশীভূষন থানার চরমানিকা এলাকায় ব্যবসায়ী রশিদ হত্যা মামলায় গত ১৫ নভেম্বর ভোলা জেলা ও দায়রা জজ আদালত কাঞ্চন পাটোয়ারীসহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

এদিকে, ভোলার আরেকটি হত্যা মামলার আসামি নূর মোহাম্মদ গোমস্তা (৯৫) সোমবার সকালে শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সম্প্রতি ভোলা কারাগারের ওই হাজতীকে চিকিৎসার জন্য বরিশাল কেন্দ্রীয় কারগারে পাঠানো হয়েছিলো বলে নিশ্চিত করেছেন জেল সুপার প্রশান্ত কুমার বনিক।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ