1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার বিশ্বকাপে ১২ গ্রুপে ৪৮ দল: একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ঢাকায় সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি, সারাদিন থাকবে শুষ্ক আবহাওয়া মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬ খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স চিড়িয়াখানায় খাঁচার বাইরে সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের লালমোহনে ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসি সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা

মেঘনা নদীতে জাহাজডুবি, অল্পের জন্য রক্ষা পেলেন ৯ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০ ১১:২৭ pm

বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ১৩ হাজার ব্যাগ সিমেন্টবোঝাই এমভি ফারহানা মোনায়েম কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (১৮ জুলাই) বিকালে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি ডুবে যাওয়ার সময় নদীতে লাফিয়ে পড়েন ৯ জন স্টাফ। মাছ ধরা নৌকা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

উদ্ধার পাওয়া ব্যক্তিরা হলেন- জাহাজের মাস্টার আমির হোসেন ও সামসুদ্দিন, গ্রিজার আনিস, সুকানী রাজু, লস্কর জুয়েল, এমরান, মাজহারুল, জাকারিয়া এবং বাবুর্চি সিরাজুল।

জাহাজের মাস্টার আমির হোসেন জানান, শনিবার সকালে শাহ সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা দেন তারা। হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মিয়ারচর অতিক্রমের সময় অতিরিক্ত ঢেউয়ের তোড়ে জাহাজটি ডুবে গিয়ে পরে একাংশ তীরে উঠে যায়। এ সময় জাহাজে থাকা ৯ স্টাফ নদীতে ঝাঁপ দিলে মাঝ ধরা জেলে নৌকা এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

ঘটনাস্থলে থাকা হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই মো. মামুন জানান, উদ্ধার হওয়া জাহাজের ৯ স্টাফ বর্তমানে মেঘনা নদীর তীরে অবস্থান করছেন। জাহাজডুবিতে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও মালামাল সব ডুবে গেছে। বিষয়টি বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের জানানো হয়েছে।

বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ