
বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৭৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে ১১ ও উপসর্গ নিয়ে ৯ জনসহ মোট ২০ জনের মৃত্যু হয়েছে।
রোববার (০৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
এসময় তিনি জানান, বরিশাল বিভাগে করোনায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৯৬ জন,সুস্থ ২০ হাজার ৭৪১ জন আর মারা গেছেন ৫৪৭ জন।
সর্বশেষ আক্রান্ত নিয়ে বরিশাল জেলায় নতুন ১৭৭ জন নিয়ে মোট ১৫ হাজার ৭৮৩ জন, পটুয়াখালীতে নতুন ৭১ জন নিয়ে মোট ৫ হাজার ২১১ জন, ভোলায় নতুন ৯৬ জনসহ মোট ৪ হাজার ৯৪৭ জন, পিরোজপুরে নতুন ৫৭ জনসহ মোট ৪ হাজার ৭৪৪ জন, বরগুনায় নতুন ৬১ জনসহ মোট ৩ হাজার ৩১০ জন ও ঝালকাঠিতে নতুন ১৭ জন নিয়ে মোট ৪ হাজার ৩০১ জন রয়েছেন।
আর গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয়জন এবং করোনায় আক্রান্ত হয়ে বরিশালে তিনজন, পটুয়াখালীতে তিনজন, ভোলায় চারজন ও পিরোজপুরে একজন মারা গেছেন।
ভিন্নবার্তা/এমএসআই