1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ আছে: তথ্যমন্ত্রী ফিটনেসবিহীন যান ও দূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ইলিশের বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে ঝুঁকিতে পোলট্রি খাত স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী চায় ইসি উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ বাংলাদেশের কাশিমপুর মহিলা কারাগারের ৩ তত্ত্বাবধায়ক ও ৪ কারারক্ষী বরখাস্ত

বজ্রপাতে ২৬ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ১১:৫১ am

ভারতের বিহারে গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা দফতর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এই সময়।

খবরে বলা হয়, বৃহস্পতিবার রাজ্যের আট জেলায় ২৬ জন মারা গেছেন। পাটনা ছাড়াও রয়েছে সমস্তিপুর, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, শেওহর, কাটিহার, মাধেপুরা ও পূর্ণিয়া।

এই আট রাজ্যের মধ্যে সমস্তিপুরে সর্বাধিক সাতজন মারা গেছেন। পটনায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ছয়জনের। পূর্ব চম্পারণে মারা গেছেন চারজন। কাটিহারে তিনজন। শেওহর ও মাধেপুরায় দুজন করে মারা গেছেন। পশ্চিম চম্পারণ ও পূর্ণিয়ায় মারা গেছেন একজন করে।

এর আগে ৩০ জুন মঙ্গলবার বিহারে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জন মারা গেছেন। ২৫ জুন ২৩ জেলায় মৃত্যু হয়েছে ৯৩ জনের।

মৃতদের স্বজনদের হাতে ক্ষতিপূরণের ৪ লাখ টাকা করে তুলে দেয়ার জন্য সংশ্লিষ্ট জেলাপ্রশাসন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

মাত্র একসপ্তাহ আগে বিহারজুড়ে বজ্রপাতে একদিনে কমপক্ষে ৯৭ জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটার আগেই পরপর আরও দু-বার বজ্রপাতে আরও ২৮ জনের মৃত্যু হয়।

ভারতে প্রতিবছর বহু মানুষ বজ্রপাতে মারা যায়। তবে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে উড়িষ্যা কিন্তু বজ্রপাতে মৃত্যু কমিয়ে আনতে সক্ষম হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি কোম্পানির সহযোগিতায় বজ্রপাতের আগাম সতর্কতা জারির ব্যবস্থা করেছে উড়িষ্যা। যে কারণে তারা বজ্রপাতে মৃত্যু ৩১ শতাংশ কমিয়ে আনতে সক্ষম হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ