1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বছরের প্রথম দিনে বিশ্বজুড়ে জন্মাল ৩ লাখ ৭১ হাজার শিশু, বাংলাদেশে ৯,২৩৬

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১ ১২:২০ pm

নতুন বছরের প্রথম দিনেই সুখবর এল বিশ্বজুড়ে প্রায় ৪ লাখ ঘরে। ইউনাইটেড ন্যাশন চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ) জানিয়েছে, ২০২১ সালের ১ জানুয়ারি গোটা বিশ্বে জন্ম নিয়েছে ৩ লাখ ৭১ হাজার ৫০৪ শিশু। এর মধ্যে বাংলাদেশে জন্ম নিয়েছে ৯ হাজার ২৩৬ জন।

ইউনিসেফের তথ্যানুযায়ী, ২০২১ সালে বিশ্বজুড়ে জন্মানোর কথা ১৪ কোটি নবজাতকের। তাদের গড় আয়ু হওয়ার কথা ৮৪ বছর।

২০২১ সালের প্রথম নবজাতক জন্মগ্রহণ করেছে প্রশান্ত মহাসাগরের কোলে থাকা ফিজি দ্বীপপুঞ্জে। আর প্রথম দিনের হিসেবে শেষ শিশুটির জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে।
গোটা বিশ্বে মোট যত শিশু জন্ম নিচ্ছে, তার অর্ধেকই মাত্র ১০ দেশে। যে তালিকায় সবার উপরে রয়েছে ভারত। ইউনিসেফের তালিকা অনুযায়ী, ১ জানুয়ারি ২০২১-এ ৫৯,৯৯৫ নবজাতক জন্ম নিয়েছে ভারত।

এরপর যথাক্রমে রয়েছে চীন (৩৫,৬১৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬), মার্কিন যুক্তরাষ্ট্র (১০,৩১২), মিশর (৯,৪৫৫), বাংলাদেশ (৯,২৩৬) ও কঙ্গো প্রজাতন্ত্র (৮,৬৪০)।

ইউনিসেফের একজিকিউটিভ ডিরেক্টর হেনরিটা ফোরে বলেছেন, “নতুন সম্ভাবনার বিশ্বে পা রাখার সুযোগ নিয়ে পৃথিবীতে এল ৩.৭১ লাখ নবজাতক। মহামারীর ধাক্কা কাটিয়ে নতুন এক পৃথিবী গঠনের স্বপ্ন দেখছে গোটা বিশ্ব। সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতের পথপ্রদর্শক হয়ে উঠুক নববর্ষের নবজাতকরা।”

ভিন্নবার্তা ডটকম/ এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ