1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ আসছে কণ্ঠশিল্পী চিশতি বিপ্লবের কন্ঠে জীবনমুখী গান ‘ল্যাংটা বিবেক’ ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি

বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ১১:৪৩ am

বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর এবার যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (২৯ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজের উদ্বোধন করেন তিনি। সিরাজগঞ্জ জেলা প্রশাসন সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারসাম্যপূর্ণ রেল যোগযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। এ কারণে বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে ডেডিকেটেড ডাবল লেনের রেল সেতু নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণ হলে দুটি ট্রেন একসঙ্গে যেতে পারবে এবং ১০০ কিলোমিটার বেগে সেতুটি অতিক্রম করতে পারবে। এ সেতুর মাধ্যমে দ্রুত পারাপার হতে পারবে উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনগুলো। এতে রেলযাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি উত্তরবঙ্গের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে মনে করছে স্থানীয়রা।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ জানান, ডাবল ডুয়াল গেজ রেল সেতুটি হওয়ার পর ক্রসিং ছাড়াই দুটি ট্রেন চলাচল করতে পারবে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, জাপানের অর্থায়নে এ প্রকল্পটি জাইকা বাস্তবায়ন করছে। টেন্ডারসহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে। ২০২৪ সালের আগস্ট মাসে প্রকল্পের কাজ শেষ হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ