1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও রথমেলায় হাজারো ভক্তের আগমন দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

বঙ্গবন্ধু ম্যারাথন চলাকালীন রাজধানীতে যেসব রাস্তা বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ ৯:৫০ am

রাজধানীতে আজ (১০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’। এ উপলক্ষে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরমধ্যে রয়েছে যান চলাচল, গাড়ি পার্কিংসহ অন্যান্য নির্দেশনা।

শনিবার (৯ জানুয়ারি) ডিএমপি কমিশিনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে এই ম্যারাথন। এতে অংশ নিয়েছেন দেশি-বিদেশি দুই শতাধিক অ্যাথলেট। ম্যারাথনের রুট ও তার আশপাশের এলাকায় ম্যারাথনের সময় যানজট এড়াতে সংশ্লিষ্ট এলাকায় চলাচলরত যানবাহন ও ব্যক্তিদের নিম্নোক্ত নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে ডিএমপি:

– রোববার ভোর সাড়ে ৪টা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।

– ম্যারাথন চলাকালীন হাতিরঝিলের ভেতর সব ধরনের বাস সার্ভিস বন্ধ থাকবে।

– পার্কিংয়ের নির্দিষ্ট জায়গায় রেখে হেঁটে ভেতরে ঢুকতে হবে দর্শনার্থীদের।

– সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

পার্কিং সংক্রান্ত তথ্য:

– সাতরাস্তা মোড়ের কাছে তেজগাঁও শিল্পাঞ্চলে এসিআই অফিসের সামনে ফিনিক্স রোডে আড়ংয়ের কাছাকাছি দুটি জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

– পুলিশ প্লাজার সামনে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা থাকবে

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ডিএমপি। এ সময় যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশও করেছে তারা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ