1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী আনন্দ শোভাযাত্রা,কাবাডি,নাচে,গানে সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বিসিক উদ্যোক্তাদের জন্য ২০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করছি : শিল্পমন্ত্রী দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫ ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রটি হবে ঐতিহাসিক দলিল: তথ্যমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১ ৯:২৪ am

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্রটি আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করবে এবং ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ চলচ্চিত্রের জন্য নির্বাচিত শিল্পী ও কুশলীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, তথ্যসচিব খাজা মিয়া ও তথ্য কমিশনার আবদুল মালেক এ সময় উপস্থিত ছিলেন।

ড. হাছান এ সময় ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শিল্পী ও কুশলীদের আন্তরিক অভিনন্দন জানান ও তাদের অংশগ্রহণের সর্বোচ্চ সাফল্য কামনা করে বলেন, তথ্য মন্ত্রণালয় সবসময় তাদের সাথে রয়েছে। ঠিক এক বছর আগে ২০২০ সালের ১৪ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে তার ও ভারতের তথ্যমন্ত্রী প্রকাশ জাভাদকারের উপস্থিতিতে দু’দেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মধ্যে এই চলচ্চিত্রটি যৌথভাবে নির্মাণের চুক্তি স্বাক্ষরের কথাও স্মরণ করেন তথ্যমন্ত্রী।

প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং উপদেষ্টা ড. গওহর রিজভী তাদের বক্তব্যে এ চলচ্চিত্রকে দেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও চলচ্চিত্রটিতে শের-ই-বাংলা এ কে ফজলুল হকের চরিত্র রূপায়ণকারী শহীদুল আলম সাচ্চুর উপস্থাপনায় শিল্পী ও কুশলীদের প্রাণবন্ত অনুভূতি প্রকাশে অনুষ্ঠানটি একটি ঘরোয়া আসরে পরিণত হয়। এ সময় চলচ্চিত্রটিতে অভিনয়ে ডাক পাওয়া শিল্পীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

এ সময় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন, উপসচিব সাইফুল ইসলাম, মন্ত্রীর দপ্তরের পরিচালক-জনসংযোগ মীর আকরাম ইউ আহম্মদ, ‘বঙ্গবন্ধু’ চলচিত্রের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী, সহকারী পরিচালক ও ভাষা বিশেষজ্ঞ বাহার উদ্দিন খেলন, অপর দুই সহকারী পরিচালক আরিফ সিদ্দিক ও অর্ণব প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ