
শিমুল খান স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপি দোয়া মাহফিল ও তোবারক বিতরণ কর্মসূচি পালন করেছে বদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।
শনিবার সকাল ১০টায় বদরগঞ্জ উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের সাংসদ মাটি ও মানুষের নেতা আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউকসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা। এছাড়াও গরীব দুস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক বলেছেন, জাতির পিতার খুনি মাজেদের স্বীকারোক্তিতে জিয়ার মদদ দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। তাই বঙ্গবন্ধুর হত্যাকারীদের পাশাপশি মূল পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন করার দাবি জানিয়েছেন এমপি ডিউক।
বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিও জানান আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
আজকের এই দিনে মুজিব তোমায় পড়ে মনে, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা। এভাবেই অনুষ্ঠানটিতে শোককে শক্তিতে রূপান্তরিত করার স্লোগানে মুখরিত করে রাখে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের সাংসদ আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক, বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টুটুল চৌধুরী, বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মেহেদী হাসানসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এসআর