1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বিএনপির জয়ে তারেক রহমানকে এসজেএফের অভিনন্দন চরফ্যাশনে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, এলাকায় আতঙ্ক আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি : পরিবেশ উপদেষ্টা পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানালো গণপূর্ত মন্ত্রণালয় রোজায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি প্রাইম ব্যাংকের সিইও হাসান ও রশিদের পদত্যাগ, ভারপ্রাপ্ত সিইও ফয়সাল রহমান

বগুড়ায় বিএনপির ৩৮ নেতা-কর্মী কারাগারে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ৯:১১ pm

বগুড়ায় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের মামলায় অভিযুক্ত বিএনপির ৩৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে পৌনে ১টার দিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসমা মাহমুদ তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, রাকিবুল হাসান নামে জাতীয় পার্টির এক কর্মী জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলার লাংলু এলাকায় তাদের লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিস ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে বিএনপির ৪৪ নেতা-কর্মীর বিরুদ্ধে ২০১৮ সালের ২২ ডিসেম্বর রাতে শিবগঞ্জ থানায় মামলা করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে জেলা বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীনসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ৩৮ জন রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক তাদেরকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেদ জানান, মামলার আসামিরা জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশে চার্জশিট দাখিল হওয়ার আগ পর্যন্ত জামিনে ছিলেন। চার্জশিট দাখিলের পর রোববারই তারা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ