1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ ১২ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, একদিনও এদিক-ওদিক হবে না: প্রধান উপদেষ্টা সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০ ৯:৪৭ am

চাঁদপুরের মতলবে আফসানা মিমি (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কিছুক্ষণ আগে সে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলা সদরের মধ্য কলাদী এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। আফসানা মিমি মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর গ্রামের মনির হোসেন ফরাজীর ছোট মেয়ে। সে স্থানীয় রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়তো।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মধ্য কলাদী এলাকায় আব্দুর রব মিয়ার ভবনের তিনতলায় আফসানার বড় বোন হালিমা ভাড়া থাকে। ওই বাসায় আফসানা তার বোনের সঙ্গে থেকে পড়াশুনা করতো। ঘটনার দিন হালিমা তার চার বছরের শিশু ছেলেকে আফসানার কাছে রেখে দক্ষিণ বাইশপুর গ্রামে বাবার বাড়িতে যায়। কিন্তু সন্ধ্যায় বাসায় ফিরে দেখে ভেতর থেকে দরজা লাগানো। পরে আশপাশের লোকজনের সহায়তায় হালিমা ঘরে ঢুকে বোনের ফাঁসিতে ঝুলানো লাশ দেখতে পায়।

ওই কলেজছাত্রীর আত্মহত্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ জানায়, আত্মহত্যার কিছুক্ষণ আগে Afsana MiMi তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস লিখে যায়। তবে সেখানে তার আত্মহত্যার জন্য কাউকে দায়ী করে কিছুই লিখে যায়নি। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ বলেন, কী কারণে ওই কলেজছাত্রী আত্মহত্যা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আজ বুধবার লাশের ময়নাতদন্ত হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ