1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ১২:৫২ pm

ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

রবিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে ফেনী ডায়াবেটিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ বাদ মাগরিব তার দ্বিতীয় জানাজা শেষে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই প্রবীণ রাজনীতিবিদ।

এর আগে বাদ আছর শহরের মিজান ময়দানে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

আজিজ আহম্মদ চৌধুরী প্রথমে জেলা পরিষদের প্রশাসক ছিলেন। পরবর্তীতে ২০১৬ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে বিজয়ী হন। তাঁর বাবা সুলতান আহম্মদ চৌধুরী ও মা আজিজের নেছা চৌধুরানী। তার পৈত্রিক বাড়ি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের হাসানপুর চৌধুরী বাড়ি।

তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে বি.এ পাস করেন। পরে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। কিছুদিন পর তিনি রাজনীতি আর সমাজসেবায় সক্রিয় হন।

তিনি ১৯৬৪ সালে আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। ১৯৭৩ সালে ছাগলনাইয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ