1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফখরুলের বাসায় হামলার ঘটনায় ১২ নেতা বহিষ্কার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ৬:১৮ pm

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় ডিম ও পাথর নিক্ষেপ ও হামলার ঘটনায় ১২ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানার এসব নেতাদের বহিষ্কার করা হয়।

সোমবার মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠণতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হল। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বহিষ্কৃতরা হলেন দক্ষিণখান থানা বিএনপির সহ-সভাপতি ফুল ইসলাম, সদস্য নাজিমউদ্দিন দেওয়ান, আমজাদ হোসেন, ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোখলেছ, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, মতিউর রহমান মতি, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ হান্নান মিলন, দফতর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল কাদের স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, উত্তর খান থানা বিএনপির সদস্য নূর মোহাম্মদ।

শনিবার ঢাকা-১৮ আসনের মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা মির্জা ফখরুলের বাসায় ইট-পাথর ও ডিম নিক্ষেপ করে। এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয় হাইকমান্ড। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়ার দাবি জানায়, স্থায়ী কমিটিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করা হয়।

জানা গেছে, হামলার ঘটনা কারা কারা উপস্থিত ছিলেন ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়। এরপর তাদের সঙ্গে কথা বলে এ ঘটনার পেছনে কারা জড়িত তাদের শনাক্ত করা হয়। ঘটনায় জড়িত থাকার উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এসব নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ