1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প আগামীকাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ, বাবা-মা-সন্তান আহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৪৩ pm

সাভারের আশুলিয়ায় একটি প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের বাবা-মা ও সন্তানসহ ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী হাজী জামাল উদ্দিন মটর পার্টস মার্কেট সংলগ্ন হাবিব সিএনজি স্টেশন নামক গ্যাস পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন- রাজধানী ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর কাদেরাবাদ এলাকার ইমরান হাসান সানি (৩৫), তার স্ত্রী মুক্তা আক্তার (৩২) ও তাদের ছেলে কাজী মিনহাজ (১১)।

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী হাজী জামাল উদ্দিন মটর পার্টস মার্কেট সংলগ্ন হাবিব সিএনজি স্টেশনে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৫-৬৫৫৯) গ্যাস নিতে আসে। এসময় ফিলিং স্টেশনের কর্মচারী প্রাইভেটকারটির সিলিন্ডারে গ্যাস দেওয়া শুরু করলে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আহত হন প্রাইভেট কারে থাকা ৩ যাত্রী।

সিএনজি পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, প্রাইভেট কারটির সিলিন্ডার এলপিজি হওয়ায় দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কেউ থানায় জানায়নি, এমনকি অভিযোগও করেনি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ