1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
সুশান্তের মৃত্যুর তদন্ত

প্রথমবারের মতো বিবৃতি দিল সিবিআই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ৭:১১ pm

সুশান্ত সিং মৃত্যুর ঘটনায় প্রথমবার বিবৃতি দিল সিবিআই। সুশান্ত মামালায় কিছু সংবাদমাধ্যম ভুল তথ্য দিচ্ছে। এখনও পর্যন্ত কোনও সিবিআই-এর পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে কোনও তথ্যই শেয়ার করা হয়নি বলে স্পষ্ট জানালো সিবিআই।

সিবিআই-এর পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, সুশান্ত মামলায় সিবিআই পেশাদারিত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছে। সিবিআই তদন্তের বিষয়ে কিছু সংবাদমাধ্যম অনুমানের ভিত্তিতে কিছু খবর প্রকাশ করেছেন। সেগুলির সঙ্গে তথ্যের কোনও সম্পর্ক নেই। তদন্ত চলাকালীন সিবিআই আধিকারিকরা কোনও তথ্য প্রকাশ্যে আনতে পারেন না। কোনও তথ্য সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করা হয়নি। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ সিবিআই নাম করে কোনও খবর প্রকাশ করার আগে মুখপাত্রের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করুন।

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দেখানো হয়, সুশান্ত মামলায় খুনের কোনও প্রমাণ সিবিআই কর্মকর্তারা পাননি। আর এই প্রতিবেদনের ঠিক পরপরই সিবিআই-এর তরফে এই মামলা প্রসঙ্গে প্রথমবার বিবৃতি জারি করা হলো।

প্রসঙ্গত, সুশান্ত মামলায় সঙ্গে ইতোমধ্যেই দিশা সালিয়ানের মৃত্যুর তদন্তও শুরু করেছে সিবিআই। দিশার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে সিবিআই।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ