1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুর্গাপুরে ৩ ধর্মের মানুষ উদ্বোধন করলো খালখনন কর্মসূচি ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান সহজ জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো পূণ্যার্থী বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

প্রতারণার ভুল অভিযোগে ডাচ সরকারের পদত্যাগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১ ১০:০৯ pm

শিশুকল্যাণ তহবিলের টাকা নেওয়ার ক্ষেত্রে হাজার হাজার পরিবারের বিরুদ্ধে প্রতারণার ভুল অভিযোগ আনার কেলেঙ্কারিতে পদত্যাগ করেছে নেদারল্যান্ডস (ডাচ) সরকার। নির্বাচনের মাত্র দুই মাস বাকি থাকতে শুক্রবার হেগে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী মার্ক রুত্তে। সেখানে সর্বসম্মত সিদ্ধান্ত হলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডারের কাছে পদত্যাগপত্র জমা দেন। খবর বিবিসির।

২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ২৬ হাজার পরিবারের বিরুদ্ধে শিশুকল্যাণ তহবিলের সহায়তা নেওয়ার ক্ষেত্রে প্রতারণা বা জালিয়াতির অভিযোগ আনেন নেদারল্যান্ডসের কর কর্মকর্তারা।

সেসব পরিবারকে সহায়তার অর্থ ফেরত দিতে বাধ্য করা হয়। ফলে বহু পরিবার নিদারুণ আর্থিক সংকটের মধ্যে পড়ে যায়। বহু পরিবারকে তাদের ঘর হারাতে হয়, এমনকি বিবাহবিচ্ছেদের মতো ঘটনাও ঘটে।

পরে দেখা যায়, ঠিক জায়গায় সই না থাকা বা ফরম পূরণের ক্ষেত্রে ছোটখাটো ভুলের জন্যও অনেক পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এসব পরিবারের একটি অংশ আবার অভিবাসী। নেদারল্যান্ডসের কর কর্মকর্তারা গত বছর প্রথমবারের মতো স্বীকার করে নেন যে, শুধু দ্বৈত নাগরিকত্ব থাকার কারণেই বহু পরিবারের ক্ষেত্রে বাড়তি তদন্ত চালিয়েছিলেন তারা।

এ বিষয়ে একটি সংসদীয় প্রতিবেদনে বলা হয়, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে হাজার হাজার ইউরো আদায় করার মাধ্যমে এসব পরিবারের সঙ্গে ‘নজিরবিহীন অবিচার’ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, এসব পরিবারকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিয়ে কর কর্মকর্তা, রাজনীতিবিদ আর বিচারক যে ভুল করেছেন তার ‘তুলনা চলে না’।

পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে প্রধানমন্ত্রী মার্ক রুত্তে সাংবাদিকদের বলেন, নিরপরাধ মানুষকে অপরাধী বানানো হয়েছে, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। যা কিছু ঘটেছে তার দায় মন্ত্রিসভার ওপরও বর্তায়। এমন এক সময় নেদারল্যান্ডসের সরকার পদত্যাগের এই সিদ্ধান্ত নিল যখন করোনাভাইরাসের মহামারির মধ্যে এমনিতেই কঠিন সময় পার করতে হচ্ছে।

তবে মার্ক রুত্তে বলেছেন, আগামী ১৭ মার্চ পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে নতুন সরকার না আসা পর্যন্ত তার মন্ত্রিসভা অন্তর্র্বর্তীকালীন দায়িত্ব চালিয়ে যাবে। অবশ্য নেদারল্যান্ডসের অর্থমন্ত্রী এরিক উইবেস এই কেলেঙ্কারিতে তার দপ্তরের দায় নিয়ে তার মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেছেন।

ভিন্নবার্তা ডটকম/এন

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ