1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ আছে: তথ্যমন্ত্রী ফিটনেসবিহীন যান ও দূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ইলিশের বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে ঝুঁকিতে পোলট্রি খাত স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী চায় ইসি উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ বাংলাদেশের কাশিমপুর মহিলা কারাগারের ৩ তত্ত্বাবধায়ক ও ৪ কারারক্ষী বরখাস্ত

প্রকোপ বাড়লেও আর লকডাউনে যাবে না যুক্তরাষ্ট্র

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ১১:১০ am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বেশ কয়েকটি রাজ্যে করোনার প্রাদুর্ভাব নতুন করে বাড়লেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে না।

বুধবার ফক্স নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা দেশের অর্থনীতিকে ফের বন্ধ করবো না। আমরা তা করতে দিতে পারি না।

এর আগে হোয়াউট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো ও মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিনও একই কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রে বেশিরভাগ রাজ্য নতুন করে সচল হওয়ার পথে থাকার মধ্যেই আবার লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। ৬ রাজ্যে সংক্রমণ রেকর্ডসংখ্যক বেড়েছে।

অ্যারিজোনা, ফ্লোরিডা, ওকলাহোমা, অরেগন, টেক্সাস, নেভাডায় মঙ্গলবার রেকর্ড সংক্রমণ দেখা গেছে। ফ্লোরিডায় এদিন নতুন কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২,৭৮৩ জনের। টেক্সাসে ২,৬২২ জন এবং অ্যারিজোনায় ২,৩৯২ জন।

ওকলাহোমা, অরেগন এবং নেভাডাতেও একদিনের হিসাবে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে মঙ্গলবার।

গত ২৩ মে এ রাজ্যগুলোতে সংক্রমণের যে হার ছিল তার তুলনায় সংক্রমণ অনেক বেড়েছে। হাসপাতালগুলোতেও রেকর্ড সংখ্যক রোগী আসছে।

অ্যারিজোনার একটি মেডিকেল সেন্টারে সোমবার নিবিড় পরিচর্যাকেন্দ্রে কেবল একটি শয্যাই খালি ছিল বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

যুক্তরাষ্ট্রের আরো অন্তত ১৯ টি রাজ্যে গত দুসপ্তাহ ধরেই বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ