1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৭:১৯ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ঐ গ্রামের মো. কাজল মিয়া ও আখি আক্তার দম্পতির ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে বাড়ির উঠানে খেলছিল আব্দুল্লাহ। এ সময় পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে বাড়ির পেছনে প্রতিবেশী নৃপেন্দ্র দাসের পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে শিশুটির বাবা পুকুরে ছেলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পূর্বধলা থানার এসআই মো. তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনাটি খুবই দুঃখজনক। এখন বর্ষাকাল চারিদিকে পানি আমাদের অভিভাবকদের আরো সচেতন ও সতর্কতা অবলম্বন করতে হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ