1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাইলটদের দক্ষতায় বিমান বাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ৭:৫৮ pm

পাইলটদের দক্ষতায় রাঙামাটির রাজস্থলী উপজেলায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। আজ রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি রশদ সরবরাহ মিশন সম্পন্নকালে রাঙ্গামাটি জেলার কাপ্তাই হতে বলিপাড়ায় যাওয়ার পথে রাজস্থালী ক্যাম্পের বলিপাড়া হেলিপ্যাড হতে ২০০ গজ অদুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টার আজ বেলা আনুমানিক ১১ টা ৫ মিনিটে জরুরি অবতরণ করে।

আইএসপিআর জানিয়েছে, পাইলটদের দক্ষতায় জনাকীর্ণ এলাকা পরিহার করে জনসাধারণের কোন ক্ষয়ক্ষতি ছাড়াই হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়। হেলিকপ্টারের ২ জন পাইলট স্কোয়াড্রন লিডার আদনান এবং ফ্লাইট লেফটেন্যান্ট শাহেদসহ সব ক্রু অক্ষত ও নিরাপদে আছেন।
ভিন্নবার্তা/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ