1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাঁচ মাস পর ফের চালু হল দিল্লি মেট্রো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ৬:০০ pm

করোনাভাইরাসের বিস্তার রোধ করতে পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ রাখার পর ফের ভারতের রাজধানী দিল্লির মেট্রো চালু করা হয়েছে।
এটি ভারতের বৃহত্তম দ্রুতগামী পরিবহন ব্যবস্থা। ভারতজুড়ে লকডাউন শুরুর আগে মেট্রো দৈনিক ২৭ লাখ যাত্রী পরিবহন করতো।

বিবিসি জানিয়েছে, কঠোর করোনাভাইরাস বিধিনিষেধ আরোপ করে সার্ভিসটি চালু করা হয়েছে। এসব বিধিনিষেধের মধ্যে মাস্ক, সামাজিক দূরত্ব বজায় রাখা ও যাত্রীদের দেহের তাপমাত্রা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে দুটি লাইনে মেট্রো চলাচল শুরু হয় এবং পরবর্তী পাঁচ দিনে ধাপে ধাপে অন্যান্য লাইনেও মেট্রো চলাচল শুরু হবে বলে বলে জানিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্টেশন ও ট্রেনের মধ্যে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

লকডাউনের আগের তুলনায় যাত্রী সংখ্যা ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের দেহের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রীদের ৩০ মিলিলিটারের বেশি হ্যান্ড স্যানিটাইজার নিয়ে ট্রেনে উঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ।

ধাপে ধাপে লকডাউন তোলার প্রক্রিয়ায় ‘আনলক-ফোর’ এর নির্দেশনা মেনে এ দিন সকালে রাজধানীর পাশাপাশি বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, কোচি ও নয়ডাতেও মেট্রো পরিষেবা চালু হয়েছে।

কলকাতাসহ ভারতের অন্য শহরগুলোও অল্প কিছুদিনের মধ্যেই মেট্রো পরিষেবা চালু করার প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ