1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ আসছে কণ্ঠশিল্পী চিশতি বিপ্লবের কন্ঠে জীবনমুখী গান ‘ল্যাংটা বিবেক’ ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি

পাঁচটির বেশি ম্যাসেজ ফরোয়ার্ড করা যাবে না মেসেঞ্জারে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ৬:১৪ pm

এখন থেকে ফেসবুকের মালিকানাধীন মেসেঞ্জার অ্যাপে একই ম্যাসেজ পাঁচ জনের বেশি ব্যক্তি বা গ্রুপে ফরোয়ার্ড করা যাবে না। গুজব ও ভুয়া খবর ঠেকাতে ফেসবুক নতুন এই সিদ্ধান্ত নিয়েছে।

এক ব্লগ পোস্টে এমন তথ্য জানিয়েছে ফেসবুকের মেসেঞ্জার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডিরেক্টর জে সুলিভান। ব্লগ পোস্টে জানানো হয়েছে, নতুন এই নিয়ম পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তখন কোনো ব্যবহারকারী একই ম্যাসেজ পাঁচ জনের বেশি ব্যক্তি বা গ্রুপে পাঠালে ‘ফরোয়ার্ডিং লিমিট রিচড’ শিরোনামে তাকে একটি নোটিফিকেশন দেওয়া হবে।

করোনার এই সময়ে ফেসবুক মেসেঞ্জারের নতুন এ নিয়ম ক্ষতিকারক কন্টেন্ট ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি কমিয়ে আনবে বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ। ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ম্যাসেজ ফরোয়ার্ড লিমিটের এমন সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল ফেসবুক। বিষয়টি এতদিন পরীক্ষামূলক অবস্থায় ছিল। এর আগে ২০১৯ সালে ফেসবুকের মালিকানাধীন অন্য জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপের জন্য একই নিয়ম চালু করেছিল ফেসবুক।

গুজব ও ভুয়া খবর ছড়িয়ে পড়া নিয়ে বিভিন্ন সময় ফেসবুককে দায়ী করেছে একাধিক দেশের সরকার। এমন অভিযোগের পর প্রতিষ্ঠানটি গুজব ও ভুয়া খবর ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ধারাবাহিকভাবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ