1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
অনলাইনের চেয়ে হাটে ক্রেতা-বিক্রেতা বেশি

নড়াইলে প্রস্তুত ২৯ হাজার কোবারনীর পশু, চাহিদা ২৪ হাজার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০ ১০:৪৪ am

নড়াইলে কোরবানির জন্য ২৯ হাজার ৫৩২টি হাজার গরু ও ছাগল প্রস্তুত করা হয়েছে। গৃস্থালি থেকে শুরু করে খামারিরা এসব গরু-ছাগল লালন-পালন করেছেন। ইতোমধ্যে জেলার তিনটি উপজেলার আটটি হাটে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। এদিকে করোনা সংকটের কারণে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ‘নড়াইল কোরবানির হাট’ নামে মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়েছে। তবে অনলাইনে কেনাবেচার চেয়ে হাটে ক্রেতা-বিক্রেতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। সদরের নাকসী মাদরাসা, মাইজপাড়া, কালিয়ার পহরডাঙ্গাসহ বিভিন্ন পশুহাটে এমন চিত্র দেখা গেছে।

ক্রেতা-বিক্রেতারা বলছেন, অনলাইন পদ্ধতিতে গরু-ছাগল বেচাকেনা করে তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। কারণ, এ পদ্ধতিতে আকার, আকৃতি, সুস্থতাসহ বিভিন্ন বিষয় স্বচোক্ষে দেখা যায় না। কোরবানির পশু সরাসরি দেখেশুনে কেনার অনুভূতিটাই অন্যরকম। তবুও করোনাকালে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে কেউ কেউ ঝুঁকছেন অনলাইনের দিকে।

জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এ বছর নড়াইলে কোরবানির হাটে বিক্রি জন্য ২৯ হাজার ৫৩২টি গরু এবং ছাগল প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৮০১টি গরু এবং ১০ হাজার ৭৩১টি ছাগল ও ভেড়া রয়েছে। হাটের পাশাপাশি করোনা পরিস্থিতির কারণে ক্রেতাদের ঘরে বসে পশু কিনতে গত ১০ জুলাই বিকেলে ভিডিওকনফারেন্সের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ‘নড়াইল কোরবানির হাট’ নামে একটি মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের উদ্বোধন করেন।

তবে হাটের দিকেই ক্রেতা-বিক্রেতাদের ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে। যদিও বেচাকেনা এখনো জমে উঠেনি। এ বছর হাটগুলোতে ৪০ থেকে ৭০ হাজার টাকার গরুর চাহিদা বেশি। এক্ষেত্রে ছাগলের চাহিদা সাত থেকে ১০ হাজার টাকার মধ্যে। ঈদের আগ মুহূর্তে কোরবানির পশুরহাট জমজমাট হয়ে উঠবে, এমন প্রত্যাশা ক্রেতা-বিক্রেতাসহ হাট ইজারাদারদের।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মারুফ হাসান বলেন, নড়াইলে কোরবানির পশুর চাহিদার চেয়ে বেশি গরু-ছাগল প্রস্তুত করা হয়েছে। এ জেলায় ২৪ হাজার ৫০০ পশুর চাহিদা থাকলে ২৯ হাজারের বেশি পশু রয়েছে। এছাড়া কোরবানিযোগ্য পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে। করোনাকালে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন কিনা, সেদিকেও লক্ষ্য করা হচ্ছে।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, করোনার দুর্যোগময় মুহূর্তে কোরবানির পশু ঘরে থেকেই মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে কেনার জন্য সবাইকে উৎসাহিত করা হচ্ছে। এক্ষেত্রে কেউ যাতে প্রতারিত না হন, সেদিকেও কঠোর নজরদারি রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ