
নড়াইলে এলজিইডি অফিসের উদ্ব্যোগে এলজিইডির প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম সিদ্দিক এর ১২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল নড়াইল শহরতলীর দূর্গাপুরে অবস্থিত এলজিইডির হল রুমে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এলজিইডির নড়াইলের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সোমদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম সিদ্দিক জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন সিনিয়র সহকারী প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম,সহকারী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, এলজিইডির সদর উপজেলার নির্বাহী প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন আহম্মদ, কম্পিউটার অপারেটর মোঃ রিজাউল ইসলাম, সহকারী হিসাব রক্ষক মোঃ রুবেল হোসেন প্রমুখ।
পরে গ্রাম বাংলার রূপকার এই মরহুমের বিদেয়ী আত্মার শান্তি কামনা দোয়া মোনাজাত করা হয়।
ভিন্নবার্তা/এসআর