
নড়াইল সদরের কামালপ্রতাব গ্রামে এক কৃষককে নিজ ঘরে ঢুকে রাজ্জাক মল্লিককে (৬৮) গলা কেটে হত্যা করেছে দূর্বত্তরা। নিহত রাজ্জাক মল্লিক মাজেদ মল্লিক এর ছেলে।
২৪ আগষ্ট (সোমবার) রাত সাড়ে আটটার দিকে তার নিজ বাড়িতে কামাল প্রতাব পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
পরিবারিক সুত্রে জানাগেছে, রাতে রাজ্জাক মল্লিক নিজ শোবার ঘরে নিচে বসে ছিলেন। এসময় চার থেকে পাচ জন দূর্র্বৃত্ত ঘরে প্রবেশ করে। পরে ঐ কৃষকের চিৎকারে রান্না ঘরে থাকা তার স্ত্রী হেনা বেগম দৌড়ে আসলে মেঝেতে বৃদ্ধের গলা কাটা মরদেহ দেখতে পায়। এ সময় ঘর থেকে দূবৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এখনও পুলিশ পৌছাইনি।
বাশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন,আমি ঘটনাস্থলে যাচ্ছি।
ভিন্নবার্তা/এসআর