
নেত্রকোনা সদর উপজেলার সরকারি দপ্তর প্রধানগণ,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি,শিক্ষক মন্ডলী,বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি,গণমাধ্যমকর্মী ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।
নেত্রকোনা সদরের সহকারী কমিশনার ভূমি মোঃ সামছুজ্জামান আসিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার,জেলা প্রেসক্লাবের সম্পাদক এম কিবরিয়া চৌধুরী হেলিম,বীর মুক্তিযোদ্ধা ডাঃ নির্মল চন্দ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান কবীর রিয়াদ,উপজেলা প্রকৌশলী সোহাইল ইমরান,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক,নেত্রকোনা মডেল থানার ওসি অপারেশন অসীম দাস,কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীন,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, রৌহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাতেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।