
নেত্রকোনা জেলা সদরের বড়বাজারে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গনে চলমান ৭২ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ আনোয়ারুল হক।
বৃহস্পতিবার সন্ধ্যায় কীর্তন চলাকালে তিনি উপস্থিত ভক্তবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং আখড়া কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কমিটির সভাপতি অজিত কুমার সাহা রায়, সম্পাদক বিকাশ কান্তি দাস,সহসভাপতি ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক সতেন্দ্র পাল,সম্পাদক শ্যামল ভৌমিক আখড়া কমিটির সহসভাপতি মানিক তালুকদার,মানিক সাহা,যুগ্ম সাধারণ সম্পাদক সুচিন্তিত কুমার চৌধুরী,প্রল্লাদ বণিকসহ অন্যান্য নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, বিএনপি নেতা মারুফ আহমেদ,জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিলকী,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক মোয়াজ্বাজেম হোসেনসহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্র দলের নেতাকর্মীবৃন্দ।