1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় শ্রেষ্ঠ ওসি পূর্বধলার নুরুল আলম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২২ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলম।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার বিকেলে আয়োজিত মাসিক অপরাধ সভায় অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় একই থানার ইন্সপেক্টর (তদন্ত) মিন্টু দে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন। তার হাতেও পুরস্কার তুলে দেয়া হয়।

জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম নেত্রকোনা জেলার ১০ টি থানার মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ওসি এবং শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া মোহাম্মদ নুরুল আলম বলেন, “আমি কাজ ও দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।
মান্যবর পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের সেবায় সবসময় অবিচল থাকার চেষ্টা করি। এ পুরস্কার কাজের প্রতি অনুপ্রেরণা যোগাবে। ভালো কাজের মূল্যায়ন সবসময় হয়,তাই নির্ধারিত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা ও দোয়ায় আজ ভালো কাজের জন্য আমি শ্রেষ্ঠ অফিসার হিসেবে স্বীকৃতি পেয়েছি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ