
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পূস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সকালে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,জেলা প্রশাসক সাইফুর রহমান,পুলিশ সুপার তরিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি,বেসরকারি দপ্তর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভা হয়।জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,পুলিশ সুপার তরিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন,একাত্তরে এই দিনে জাতিকে মেধাশূণ্য করে দিতে জাতির সূর্যসন্তানদের হত্যা করে। সবাইকে ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নিতে আহবান জানান বক্তারা।