1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬ ৪:৪৩ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে বৃহস্পতিবার দুপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা শহরের মোক্তারপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শীতার্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা শহরের বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ নির্মল চন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনসহ অন্যরা।
এ সময় তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ