
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ ( সদর- বারহাট্রা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে রবিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণে দোয়া করা হয়।
মতবিনিময় সভায় ধানের শীষের নমিনি জেলা বিএনপির সভাপতি এ সময় উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পরামর্শ গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,জেলা বিএনপি নেতা এস এম শফিকুল কাদের সুজা, বজলুর রহমান পাঠান, আবদুল্লাহ আল মামুন খান রনি,জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল,সম্পাদক ম,কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক একে এম আবদুল্লাহ, খলিলুর রহমান শেখ ইকবাল, ভজন দাস,কামাল হোসেন,বিএনপি নেতা তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিলকী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টুসহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্র দলের নেতাকর্মী ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।