
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেত্রকোনা জেলা শাখা আয়োজনে এস.এস.সি ও দাখিল পরীক্ষায় GPA-5 (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় জেলা পাবলিক হলরুমে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়৷
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. মো. নাঈম তাজওয়ার, বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন ঢাকার যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধক্ষ্য আবু ইউসুফ খান, বাংলাদেশ জামায়েতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার অফিস সেক্রেটারী এস. এম আলামিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক নজরুল ইসলাম ৷ সভাপতিত্ব করেন রাসেল আহমেদ, সঞ্চালনা করেন আতিক হাসান।।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে।
একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার বলে মন্তব্য করেন বক্তারা।