1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদযাত্রায় গণপরিবহণ সংকট, ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলেই ব্যবস্থা নেবে পুলিশ : আইজিপি সদরঘাটে নিরাপত্তা জোরদার, যাত্রীদের তল্লাশিতে কোস্ট গার্ড মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে যমুনা সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: শেখ রবিউল আলম ঈদ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

নুরদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিলেন মুক্তিযুদ্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ৮:১১ pm

এক ছাত্রীর করা ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের গ্রেফতার করতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে।

শনিবার ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ-সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহবুব এ আলটিমেটাম দেন।

নুর ও তার সহযোগী মামুনদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সনেট মাহবুব বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন করা হবে। এ ছাড়া সারা দেশে বিভিন্ন ধর্ষণের ঘটনায় রাজনৈতিক রং দেয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন সনেট।

সারা দেশে ধর্ষণের মামলায় আসামিদের গ্রেফতার করা হলেও, ভিপি নুর ও তার সহযোগীদের কেন গ্রেফতার করা হচ্ছে না- সরকারের কাছে এমন প্রশ্ন রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতারা।

মুক্তিযুদ্ধ মঞ্জের একাংশের পাশেই অনশন করছেন নুরদের বিরুদ্ধে মামলা দায়েরকারী ঢাবির ওই শিক্ষার্থী। মূলত ওই শিক্ষার্থীর দাবির প্রতি সমর্থন জানিয়েই শনিবার ঢাবি ক্যাম্পাসে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবির ওই ছাত্রী অনশনে বসেন। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেখানে অবস্থান নেন ছাত্রলীগের অন্তত ২০ জন নেতাকর্মী। এ ছাড়া ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নেতাকর্মীও ওই ছাত্রীর সঙ্গে একাত্মতা জানিয়েছেন।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ