
নীলফামারীতে ইয়াবা ও গাঁজাসহ বিলকিস বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের খলিশাপঁচা গাইবান্ধা পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বিলকিস একই এলাকার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
নীলফামারী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ভিন্নবার্তা ডটকমবকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে নীলফামারী সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে জানান এসআই সাইফুল।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস