
নীলফামারীতে ৩০ ডিসেম্বরকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে উদযাপন করেছে আওয়ামীলীগ। বুধবার সকালে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বনার্ঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ করা হয় এ উপলক্ষে।শহরের চৌরঙ্গি মোড়স্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্মৃতি অম্লান প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাডভোকেট মমতাজুল হক।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা সভাপতি আবুজার রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালি, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষ্ময় কুমার রায়, জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
এ সময় আওয়ামীলীগ ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই