1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান পয়লা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট দ্বৈত আবহাওয়ার কবলে দেশ, একইসঙ্গে তাপপ্রবাহ ও কালবৈশাখীর শঙ্কা ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পয়লা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা

নির্বাচনে সামরিক সমর্থনেও পিছিয়ে ট্রাম্প: জরিপ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫৭ am

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সেনা সমর্থনেও পিছিয়ে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র ৩৭ দশমিক ৪ শতাংশ সক্রিয় সেনাসদস্য ট্রাম্পের পুনর্নির্বাচনকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ৪৩ দশমিক ১ শতাংশ তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের জো বাইডেনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন।

মিলিটারি টাইমস ও সিরাকিজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট পরিচালিত নতুন জরিপ থেকে সোমবার এ কথা জানা গেছে।-খবর বাসসের

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ট্রাম্পের সেনা সমর্থন ছিল ৪২ শতাংশ। সম্প্রতি রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের কনভেনশন অনুষ্ঠিত হয়। তার আগে এ জরিপকাজ চালানো হয়। এতে অংশ নেন এক হাজার ১৮ সেনাসদস্য।

তরুণদের বদলে অভিজ্ঞ ও উচ্চপর্যায়ের সেনারা এ জরিপে অংশ নিয়েছেন। ফলে এ জরিপে পুরো সামরিক বাহিনীর ভাবনার প্রতিফলন ঘটেছে বলে মিলিটারি টাইমসে উল্লেখ করা হয়েছে।

যদিও ট্রাম্প সেনাবাহিনীতে তার দৃঢ় সমর্থন নিয়ে গর্ব করেছিলেন। তিনি পেন্টাগনের বাজেট বাড়িয়ে দেয়ার কথাও বলেছিলেন।

কিন্তু পেন্টাগনের নেতৃত্ব নিয়ে বারবার বিতর্কের কারণে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ