1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিবন্ধন ছাড়া স্পিডবোট চলবে না: খালিদ মাহমুদ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ৬:১৮ pm

স্পিডবোট নিবন্ধনের লক্ষ্যে নৌপরিবহন অধিদফতরকে ‘নিবন্ধন সপ্তাহ’ পালনের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘নিবন্ধন ছাড়া স্পিডবোট চলতে দেওয়া যাবে না। এ বিষয়ে সরকার শক্ত অবস্থানে রয়েছে।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অধিদফতরের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে তিনি এসব কথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী অধিদফতরের সেবার মানে আরও গতিশীলতা আনতে জনবল নিয়োগ-বিশেষ করে সার্ভেয়ার নিয়োগ কার্যক্রমে গতিশীলতা আনার নির্দেশ দেন। তিনি নৌদুর্ঘটনা কমাতে নৌযানে ‘রিভার্সিবল গিয়ার’ সংযোজন কার্যক্রম অব্যাহত রাখারও নির্দেশ দেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর আবু জাফর মো. জালালউদ্দিন, সরকারি শিপিং অফিসের শিপিং মাস্টার মো. জাকির হোসেন চৌধুরী এবং নৌ-বাণিজ্য দফতরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পরে মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে (ভার্চুয়াল) বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেন। মেরিন অ্যাকাডেমির কমান্ডেন্ট সাজিদ হোসেন এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রিন্সিপাল ক্যাপ্টেন ফয়সাল আজিম অনলাইনে অন্যদের মধ্যে যুক্ত ছিলেন।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ