1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার বিশ্বকাপে ১২ গ্রুপে ৪৮ দল: একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ঢাকায় সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি, সারাদিন থাকবে শুষ্ক আবহাওয়া মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬ খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স চিড়িয়াখানায় খাঁচার বাইরে সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের লালমোহনে ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসি সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা

নিখোঁজের পর দ. কোরিয়ার মেয়রের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ১১:০৭ pm

নিখোঁজের পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক উন-সুনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে পার্কের নিখোঁজের বিষয়টি পুলিশকে জানান তার মেয়ে।

বিবিসি জানিয়েছে, দক্ষিণ সিউলের মাউন্ট বুগাক এলকায় তার লাশ পাওয়া যায়। সেখানে তার মোবাইলের সিগন্যাল সর্বশেষ শনাক্ত করা হয়। তবে মৃত্যুর কোনো কারণ প্রকাশ করা হয়নি।

বলা হচ্ছে, পার্কের বিরুদ্ধে এক নারী কর্মী যৌন হেনস্তার অভিযোগ দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নিখোঁজ হন। তবে এই কারণেই তিনি নিখোঁজ হন এটি নিশ্চিত হওয়া যায়নি।

৬৪ বছরের নাগরিক কর্মী পার্ক উন ২০১১ সাল থেকে সিউলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে উদারপন্থিদের পক্ষে প্রার্থী হওয়ার কথা তার।

প্রায় এক দশক আগে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটে বিজয়ী হন পার্ক। রাজনৈতিক সম্পর্ক বা অভিজ্ঞতা ছাড়া মেয়র নির্বাচনে এভাবে তার বিজয় প্রার্থী হিসেবে তার বিপুল জনপ্রিয়তারই প্রমাণ। দেশে দ্বিতীয় ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এভাবে তার আর্বিভাবকে প্রথাগত রাজনীতি নিয়ে দক্ষিণ কোরীয়রা যে হতাশ তারই ইঙ্গিত বহন করে।

সাবেক মানবাধিকার আইনজীবী পার্ক উন-সুনকে সংস্কারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ২০১৪ সালে ও ২০১৮ সালে তিনি আরও দুই দফায় সিউলের মেয়র নির্বাচিত হন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ