1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী আনন্দ শোভাযাত্রা,কাবাডি,নাচে,গানে সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বিসিক উদ্যোক্তাদের জন্য ২০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করছি : শিল্পমন্ত্রী দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫ ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নিকের একটি রোগ দুশ্চিন্তায় ফেলেছিল প্রিয়াঙ্কাকে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ১:৩১ pm

নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ২০১৮ সালে বিয়ে করে নিজেদের প্রেমকে পরিণতি দিয়েছিলেন তাঁরা। কিন্তু জানেন কি, রূপকথার মতো প্রেমের শুরুতেই নিককে নিয়ে বেজায় চিন্তায় পড়েছিলেন প্রিয়াঙ্কা? অভিনেত্রীর ৩৯তম জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর প্রেমকাহিনির টুকরো কিছু কথা।

সম্পর্কের প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই প্রিয়াঙ্কা জানতে পারেন টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত নিক। প্রেমিকের এই রোগ চিন্তায় ফেলেছিল অভিনেত্রীকে। অতীতে একবার এ বিষয়ে গুগলে পড়লেও বিষয়টিকে গুরুত্ব দেননি প্রিয়াঙ্কা। কারণ, নিককে তখন ব্যক্তিগতভাবে চিনতেন না প্রিয়াঙ্কা। অভিনেত্রী তাঁর বইতে লিখেছেন, “যখন আমি বুঝলাম বিষয়টা কতটা গুরুতর, আমার চিন্তা হতে শুরু হলো। কিন্তু সৌভাগ্যবশত বেশিদিন সেই চিন্তা টেকেনি। যত আমরা একসঙ্গে সময় কাটাতে শুরু করলাম, তত বুঝলাম নিক ওর শরীর নিয়ে কতটা সচেতন।

এর পরেই নিককে ভারতে নিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা। প্রেমিকার সুবাদে সেই প্রথম নিকের ভারত দর্শন। কিন্তু শুটের জন্য নিকের সঙ্গে সময় কাটানোর তেমন অবকাশ ছিল না অভিনেত্রীর।। অবশ্য নিক তাঁর নিজের সময় কাটানোর পথ বের করে ফেলেছিলেন নিমেষেই। মধ্যাহ্নভোজ সারতে প্রিয়াঙ্কার মা মধু চোপড়াকে নিয়ে চলে গিয়েছিলেন এক রেস্তরাঁয়। মা-প্রেমিকের সখ্য দেখে খানিক চিন্তায় পড়েছিলেন প্রিয়াঙ্কা।

পরে নিক যদি তাঁকে নিয়ে বেফাঁস কোনো মন্তব্য করে ফেলেন মায়ের সামনে! এমনই সব ভাবনায় উদ্বিগ্ন হয়ে নিজের এক দেহরক্ষীকে সেই রেস্তোরাঁয় পাঠিয়ে দেন অভিনেত্রী। নির্দেশ দেন মা এবং প্রেমিকের ছবি তুলে আনার। যাতে দুজনের মধ্যে কী ধরনের কথোপকথন চলতে পারে, তা তাঁদের দেখে কিছুটা আঁচ করে নিতে পারেন অভিনেত্রী। বলাই বাহুল্য, প্রিয়াঙ্কাকে বেকায়দায় ফেলেননি নিক। সূত্র : আনন্দবাজার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ