1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিকলীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ৮:৫৯ pm

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর হাওরের পানিতে ভাসমান অবস্থায় মো. ইফাত (২৫) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মোহরকোনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইফাত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে। তিনি ঢাকায় বসবাস করে ব্যবসা করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ইফাতসহ নয়জনের একটি পর্যটক দল শুক্রবার (২৮ আগস্ট) নিকলীর হাওরে ঘুরতে আসেন। ওইদিন বিকেলে উপজেলার মোহরকোনা এলাকায় হাওরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হন ইফাত। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ