1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
স্বায়ত্তশাসন লাভ করেছে সুপ্রিম কোর্ট, গঠন হচ্ছে বাণিজ্যিক আদালত : প্রধান বিচারপতি জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেট বন্ডের উদ্বোধন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

না ফেরার দেশে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কিংবদন্তি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০ ৬:৫২ pm

না ফেরার দেশে পাড়ি জমালেন ১৯৬৬ সালে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের কিংবদন্তি ফুটবলার জ্যাক চার্লটন। শুক্রবার এই কিংবদন্তি ফুটবলার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বলে তথ্য নিশ্চিত করেছে তার পরিবার। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার শান্তি নিয়েই জ্যাক স্রষ্টার সান্নিধ্যে চলে গেছেন। বাসায় পরিবারের সঙ্গেই ছিলেন জ্যাক। তার জীবন ও অর্জন নিয়ে আমরা গর্বিত।’

জ্যাক চার্লটনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার সাবেক ক্লাব লিডস ইউনাইটেড। লিডসের পক্ষ থেকে বলা হয়, ২৩ বছরের ক্যারিয়ারে জ্যাক চার্লটন ক্লাব রেকর্ড ৭৭৩ ম্যাচ খেলেছেন লিডসের হয়ে। তিনি খেলাটির সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার।

লিডসের হয়ে প্রথম বিভাগ ছাড়াও এফএ কাপ জিতেছেন জ্যাক। ক্যারিয়ারের প্রায় পুরো অংশই কেটেছে তার এই ক্লাবে। মূলত জ্যাক চার্লটনকে ইংল্যান্ড ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার বলা হয়।

১৯৬৬ সালের বিশ্বকাপে বিশেষ অবদান রয়েছে জ্যাক চার্লটনের। ইংল্যান্ডের হয়ে সবগুলো ম্যাচেই রক্ষণভাগ সামলেছিলেন এই সাবেক সেন্ট্রাল ডিফেন্ডার। যে কারণে ওই বিশ্বকাপে ইংল্যান্ড দলের রক্ষণকে ভেদ করে গোল দেয়া দুষ্কর ছিল। ওই সময় দলের অন্যতম খেলোয়াড় ছিলেন ববি চার্লটন, যিনি জ্যাকের ছোট ভাই।

দেশের হয়ে ৩৫ ম্যাচ খেলা কিংবদন্তি জ্যাক আয়ারল্যান্ডের কোচ হিসাবেও সফল। তার তত্ত্বাবধানে বেশ কিছু টুর্নামেন্টের মূল পর্বে খেলানোর পাশাপাশি ১৯৯০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল আয়ারল্যান্ড। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ