1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টায় বিজিবির বাধা পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ

নারী দিয়ে ফাঁদ ৬ মামলার আসামী গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০ ৬:৩৪ pm

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : নারী দিয়ে ফাঁদ পেতে ৬ মামলার আসামীকে গ্রেফতার করেছে শৈলকুপা থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামী বিপ্লব হোসেন (৩৮) উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বশির উদ্দীনের ছেলে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া বাস টার্মিনার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, আসামী বিপ্লব দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত হিসেবে পলাতক ছিল। তার বিরুদ্ধে এসসিটি ৯৩/১৭, শৈল জিআর ১০৮/১৬, হরি জিআর ৪৭/১৭, ঝি জিআর ২৫৩/১৭, এসসিটি জিআর ৭০৭/১৭, শৈল জিআর ১০৮/১৬ সহ বেশ কিছু মামলা রয়েছে। গোঁপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই রেজাওয়ানুল হক ও এএসআই সাইফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নারী দিয়ে ফাঁদ তৈরী করে।

সেই ফাঁদে ধরা দেয় বিপ্লব। অবশেষে তাকে কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে গ্রেফতার করা হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৬ মামলার আসামী বিপ্লব দীর্ঘদিন পলাতক ছিল। নারী দিয়ে ফাঁদে ফেলে তাকে গ্রেফতার করা হয়। আসামীকে বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ